ঢাকা   ০৯:৫৯:০১ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি

খুটাখালী টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন যুবলীগ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ইউনিয়ন যুবলীগ।

শনিবার (৭আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত টিকা কেন্দ্রে ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম মিটুর নেতৃত্বে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন।

এসময় ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম মিটু বলেন, সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিকতায় বাংলাদেশের মানুষ বিনামূল্যে টিকা গ্রহণ করছে।

এরই মধ্যে কেন্দ্র থেকে প্রান্তে প্রতিদিন লাখ লাখ মানুষ টিকা গ্রহণ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ জনসাধারণ যেন স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে করোনা টিকা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা টিকা কেন্দ্রে সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিদের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি