1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্নহত্যা। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

গুইমারাতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্নহত্যা।

আবদুল আলী।
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৭০ বার

খাগড়াছড়ি গুইমারার দক্ষিণ হাজীপাড়াতে দাম্পত্য কলহের জের ধরে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে।

১০ আগষ্ট ৬ ঘটিকায় মোছাঃ জান্নাতুল ফেরদৌস-(২৩) স্বামীঃ আলী হায়দার (বিদেশ ফেরত) দাম্পত্য কলহের জের ধরে বিষপান করে বলে দাবী করে হায়দার আলীর স্বজনেরা। তারা জানান বিষপানের বিষয় জানতে পেরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় যে, বিবাহের পর হতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও দাম্পত্য কলহ বিরাজমান ছিল। সরেজমিনে গিযে জানাযায় কিছুদিন পূর্বে বিদেশ থেকে বাড়ীতে আসে হায়দার আলী কিন্তু স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দেওয়ায় গত বুধবার ঢাকায় চলে যায় এবং ২ মাসের অধিককাল ছুটি বাকি থাকা সত্ত্বেও গতকাল বিদেশ চলে যাওয়ায় তার স্ত্রী অভিমানে বিষপান করে আত্নহত্যা করে।

অপরদিকে জান্নাতুল ফেরদৌসের আত্নহত্যার বিষয়ে জানতে চাইলে তার পিতা আবু তাহের বলেন আগে ময়নাতদন্ত শেষ হোক তারপর কি ব্যাবস্হা নেব আপনাদের জানানো হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ্য যে জান্নাতুল ফেরদৌসের বাবার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়াতে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net