1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গৃহবধূর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

গৃহবধূর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৭২ বার

মাধবদী থানা পুলিশ বৃহস্পতিবার সকালে পাঁচদোনা বাজার এলাকা থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায় সকাল ৯টায় ঘরের ভিতর মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শক করেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম। নিহত লামিয়া আক্তার সুমা(৩০) পাঁচদোনা বাজারে হাজী বিল্লালের বাড়ির ভাড়াটিয়া। সে এখানে দীর্ঘ ১বছর যাবত স্বামী সন্তান নিয়ে বসবাস করছে। স্বামী আকিরুদ জামান স্থানীয় ক্রোমা টেক্স এ চাকরি করে। নিহতের স্বামী জানায় লামিয়া দীর্ঘ ৫বছর যাবত মানসিক ভাবে অসুস্থ ছিল। আজ সকালে আমি যখন অফিসে যাই তখনও সে সুস্থ ছিল। আমি সাথে করে আমার দুই ছেলেকে নাস্তা কিনে দেওয়ার জন্য নাস্তার দোকানে নিয়ে যাই। সেখান থেকে ফিরে আমার ছেলে দেখতে পায় ঘরের দরজা দেওয়া। অনেক ডাকাডাকির পর যখন দরজা খুলছে না তখন জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় লামিয়া রক্তাক্ত জখম অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। তখন আমাকে অফিসে খবর দিলে আমি বাসায় চলে আসি এবং লাশ দেখতে পাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net