1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম ডাকাত কাজল বন্দুকযুদ্ধে নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

চট্টগ্রাম ডাকাত কাজল বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৯৪ বার

চট্টগ্রাম সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গরুবাহী ট্রাক চালক হত্যা মামলার আসামি কাজল নিহত হয়েছে। নিহত ডাকাত কাজল (৪৮) পাহাড়তলী এলাকার বাসিন্দা জানা যায়। ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কে গত ১৬ জুলাই রাতে গরুবাহী ট্রাক চালক আবদুর রহমান (৫০) হত্যা মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েজিদ লিংক রোড এলাকায় মহাসড়কে শুক্রবার রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পায় র‌্যাব। এরপর র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালাতে গিয়ে লিংক রোডের ৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, সলিমপুর এলাকায় শুক্রবার রাতে আধাঘন্টা ধরে র্যা বকে লক্ষ করে ডাকাত দল গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত কাজলের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রাম দা, একটি ছোরা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কাজলের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও খুনের মামলা রয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net