1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম রাঙামাটি চার লেইন সড়কের আইল্যান্ডে ১০ হাজার খেজুর গাছের চারা রোপণ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

চট্টগ্রাম রাঙামাটি চার লেইন সড়কের আইল্যান্ডে ১০ হাজার খেজুর গাছের চারা রোপণ উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩২৬ বার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে চট্টগ্রামের রাউজানে রোপণ করা হচ্ছে ১লাখ ৬৫ হাজার গাছের চারা।এরমধ্যে চট্টগ্রাম-রাঙামাটি চার লেইন মহাসড়কের ১৪ কিলোমিটার পথজুড়ে সড়কের দু’পাশ ও মধ্যখানের আইল্যান্ডে ১০ হাজার খেজুর ও তালগাছ রোপণ করা হচ্ছে৷ শনিবার বেলা সাড়ে ১২টায় রাউজান পৌর সদরের জলিল নগরে চট্টগ্রাম -রাঙামাটি মহাসড়কের মাঝের ডিভাইডারে এক হাজার বিদেশি জাতের খেজুর চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। এর আগে জেলা পরিষদের ডাক-বাংলো প্রাঙ্গনে প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাঝে ১০ হাজার করে বিভিন্ন প্রাজাতির গাছের চারা বিতরণ করেন তিনি।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী টিংকু চাকমা, ওসি আবদুল্লাহ আল হারুন,অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরীপ্রমুখ। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন ’জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজানের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ লাখ ৬৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছের চারা রোপণে সহযোগিতা করবে রাউজান উপজেলা প্রশাসন ও রাউজান পৌরসভা। সংশ্নিষ্ট সূত্রে জানা, গত ২০১৭ সালে রাউজানে এক ঘণ্টা ৪ লাখ ৮০ হাজার বিভিন্ন ফলদবৃক্ষ রোপণ করেছিল সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net