1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে শায়েখ নুরুল ইসলাম ফারুকীর মৃত্যু বার্ষিকীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

চন্দনাইশে শায়েখ নুরুল ইসলাম ফারুকীর মৃত্যু বার্ষিকীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব, শায়েখ
মাও. নুরুল ইসলাম ফারুকীর ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে পৃথক
পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

গতকাল ২৭ আগষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মাও. নুরুল ইসলাম ফারুকীর
৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদে জুমা দোহাজারী সদরে দোহাজারী ইসলামী
ছাত্রসেনার উদ্যোগে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ
শেষে দোহাজারী সদরে মানববন্ধনের আয়োজন করা হয়। ছাত্রসেনা নেতা
আনোয়ার হোসেনের সভাপত্বিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধনের প্রধান
অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মুফতি আহমদ
হোসাইন আল কাদেরী, প্রধান বক্তা ছিলেন, ইসলামী ফ্রন্ট দোহাজারী শাখার
আহবায়ক মাও. মুহাম্মদ আবদুল গফুর রাব্বানী, বক্তব্য রাখেন আবদুল মোতালেব,
কলিম উদ্দিন, যুবনেতা আবদুল মোমেন লাবলু, খান মুহাম্মদ সোলাইমান,
আবদুল হাফিজ, নুর হোসেন প্রমুখ।

এদিকে বাদে আসর চন্দনাইশ সদর এলাকায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা,
ছাত্রসেনা উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলার
প্রধান প্রধান সড়ক গুলো পদক্ষিণ করে। পরে শাহ আমিন পার্ক চত্বরে
মানববন্ধনে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মাও. সোলাইমান
ফারুকী, শায়েখ মাও. ইউছুপ নুর, আলমগীরুল ইসলাম বঈদী, বদিউল আলম,
মো. এনাম, মো. আরমান, মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ মাও.
নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে
রাষ্টীয় নীতি অনুযায়ী শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net