1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পঙ্গুকে হুইল চেয়ার প্রদান করলো স্বপ্নপূরণ ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

চৌদ্দগ্রামে পঙ্গুকে হুইল চেয়ার প্রদান করলো স্বপ্নপূরণ ফাউন্ডেশন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৪৪ বার

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পা হারানো আবদুর রাজ্জাক নামে এক পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেছে মানবিক সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশন। শনিবার (২১ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী এই সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ারটি তুলে দেন সংগঠনের পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্বদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ, পরিচালক মনির হোসেন খোকন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, সদস্য জসিম উদ্দীন হাসান, নুরুল হুদা চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, আবদুর রাজ্জাক গত ৭ মাস আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে দু’টি পা হারান। তারপর থেকে তিনি আর চলাফেরা করতে না পেরে মানবেতর জীবন যাপন করেন। বিষয়টি স্বপ্নপূরণ ফাউন্ডেশনের নজরে আসলে তারা আবদুর রাজ্জাককে একটি হুইল চেয়ার প্রদান করেন।

এ বিষয়ে পঙ্গু আবদুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে আমি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছিলাম। আজ স্বপ্নপূরণ ফাউন্ডেশন আমার জীবনের স্বপ্নপূরণ করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net