1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত 

চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯আগষ্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সদস্য সচিব হারুনুর রশিদ মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড ও পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মজুমদার, মোজাম্মেল হক মাসুম, কবির হোসেন, কামাল উদ্দিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক মোহাম্মদ মামুনুর রশিদ দাউদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (প্রস্তাবিত) ফখরুল হাসান, কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ‍যুগ্ম আহবায়ক ওমর ফারুক মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম অনিক, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হৃদয়, উপজেলা ছাত্রদল নেতা মাসুম, স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net