1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জটিল রোগে আক্রান্ত আব্দুল হান্নানের বাসায় জামায়াত নেতা ড. মাসুদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

জটিল রোগে আক্রান্ত আব্দুল হান্নানের বাসায় জামায়াত নেতা ড. মাসুদ

সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

আবদুল জব্বার, নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৬০৬ বার

ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মোহম্মদ আব্দুল হান্নান দুইটি কিডনি সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত।
দুরারোগ্য কিডনি রোগ থেকে মুক্তি কামনায় দোয়া ও চিকিৎসার খোঁজখবর নিতে অসুস্থ মোহাম্মদ আব্দুল হান্নানের বাসায় আজ বিকাল তিনটায় উপস্থিত হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শিবিরের সাবেক সভাপতি ও ওয়ারী থানা আমীর মু : কামরুল আহসান হাসান,ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোঃ কামাল হোসাইন,বাকেরগঞ্জ থানার সাবেক সভাপতি পল্টন থানার সদস্য মুহাম্মদ আবদুল জব্বার প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিনের সেক্রেটারি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সুচিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেন।
এ সময় তার রোগমুক্তি কামনায় পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net