1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বিচারকের সাথে অভিযোগকারীর সংঘর্ষ, আহত-১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

তিতাসে বিচারকের সাথে অভিযোগকারীর সংঘর্ষ, আহত-১

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৮৭ বার

কুমিল্লা তিতাসে গ্রাম্য বিচারক আবুল কালাম (৬২) সাথে অভিযোগ কারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অভিযোগ কারীর আবুল হাশেমের ছোট ভাই প্রতিবন্ধী হাসান (৩৫)কে পিটিয়ে হাত ভেঙ্গে ফেলছে বিচারকের লোকজন। আহত হাসানকে তার স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটায় উপজেলার বারকাউনিয়া আবুল হাশেমের বাড়িতে।

এদিকে বিচারক আবুল কালাম বলেন, আবুল হাশেম তার বড় ভাই আবুল হোসেনের নিকট টাকা পায়। সে টাকা বিচার করে আদায় করে দিতে বলেন আমাকে। তার কথা মতে আমি আবুল হোসেনকে বলি তোমার ভাই আবুল হাশেমের টাকা দিয়ে দিতে, প্রতি উত্তরে আবুল হোসেন বলে আমাকে কয়েক দিন সময় দিতে হবে। আমি বিষয়টি হাশেমকে জানাইলে তখন তার বাবা শহিদ উল্লাহ আমাকেসহ গ্রামের বিচারকদের ঘুষখোর বলে গালমন্দ করে এবং এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাশেম আমাকে আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। পড়ে কি হয়েছে আমি বলতে পারবো না।

অন্যদিকে অভিযোগ কারী আবুল হাশেম বলেন, আমি আমার বড় ভাই আবুল হোসেনের নিকট এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাই। সেই পাওনা টাকা পাবার জন্য বিচার দেই আবুল কালামের নিকট। তিনি আমার বড় ভাইয়ের পক্ষ নিয়ে আবুল হোসেনের কাছ থেকে তুই কিভাবে টাকা নেছ আমি দেখবো বলে আমাকে আবু কালাম হুমকি দেয়। এনিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আমার ছোট ভাই প্রতিবন্ধী হাসানকে আবুল কালাম তার হাতে থাকা টচলাইট দিয়ে বারি দিয়ে হাত ভেঙ্গে ফেলছে। পরে আবার ওনার লোকজন এসে আমাদের বাড়িতে হামলা করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net