1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় কেন্দ্রে টিকা যত, প্রত্যাশী তার ৩ গুণ, টিকা কেন্দ্রে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধর্মপাশায় কেন্দ্রে টিকা যত, প্রত্যাশী তার ৩ গুণ, টিকা কেন্দ্রে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার

সুনামগঞ্জের ধর্মপাশায় কেন্দ্রে টিকা যত, প্রত্যাশী তার ৩ গুণ, টিকা কেন্দ্রে মানা হচ্ছেনা কোন স্বাস্থ্য বিধি। কয়েক হাজার মানুষ স্বাস্থ্য বিধি উপেক্ষা টিকা নিতে এসেছেন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় হাজারো মানুষ টিকার জন্য ভীড় করছে। এসময় মানা হয়নি কোন স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব কারও মুখে মাস্ক নেই, কারও মাস্ক আবার থুতনিতে। এতো মানুষের ভীড়ের কারণে করোনা ভাইরাস সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই ধারা করছেন।

জানা যায়,১৬ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু হয়। এর পর টিকা না থাকায় সপ্তাহ দশেক প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ থাকে। সিনোফার্ম -ভেরোসল ভ্যাক্সিন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজ থেকে রাতেই ঘোষণা দেওয়া হয় বুধবার থেকে আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হবে। এই ঘোষণা পেয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা নিতে আগ্রহীরা সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে আসতে থাকে। এতে করে ভীড় অনেক বেড়ে যায়। এসময় কে কার আগে টিকা নিবে এ নিয়ে চলছে ধাক্কাধাক্কি ও প্রতিযোগিতা।

টিকা নিতে আসা ধর্মপাশা সদর উপজেলার আব্দুল মোমেন নামের এক ব্যক্তি বলেন, ‘ভিড় দেখে আমি আতঙ্কিত হয়েছি। এই ভিড় উপেক্ষা করে ভ্যাকসিন পর্যন্ত পৌঁছাতে পারবো কি-না জানি না। তবে করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন নিতে এসে করোনাতেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।

হাসিম মিয়া নামের অপর এক ব্যক্তি বলেন, ‘করোনা মহামারী শুরু হওয়ার পর এই প্রথম এত ভিড়ের মধ্যে পড়তে হলো। মোবাইলে কাউকে কল দিলে কলার টিউনে করোনা বিষয়ক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। অথচ টিকাদান কেন্দ্রে সেই সব নিয়মের কিছুই মানা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ একেবারেই উদাসীন বলে তিনি অভিযোগ করেন। তার অনুরোধ এভাবে টিকা কেন্দ্রে ভিড় করে মহামারী আরো ছড়িয়ে না দিয়ে সরকারের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেয়া হোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এমরান হোসেন বলেন, ‘অনেক মানুষ একসাথে টিকা নিতে এসেছে। যেকারণে ভীড় বেশি হয়েছে। গণটিকা কার্যক্রমে এ রকম হয়েছিল। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net