1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব - মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে

আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

জাতীয় সংসদ নির্বাচনের পরই আলোচনায় এখন স্হানীয় সরকার নির্বাচন। গত ১২ ফেব্রুয়ারী ২৬ ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।

২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে এর মাঝে বসে নেই প্রার্থীরা বিশেষ করে নারী মেম্বার প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে। নারীদের অগ্রগতির জন্য যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা।

ফটিকছড়ি উত্তর উপজেলার ১ নং বাগান বাজার ইউনিয়ন নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (সাধারণ ওয়ার্ড ১,২,৩) মেম্বার প্রার্থী বাগান বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড নতুন বাজার তথা চিকনিয়ারখীল গ্রামের “মরহুম তাজুল ইসলাম চৌধুরী” প্রকাশ তজু মিয়ার সুযোগ্য পুত্র মোহাম্মদ আলী বাদশা চৌধুরী প্রকাশ ডাক্তার বাদশার স্ত্রী, শিক্ষানুরাগী সমাজকর্মী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)।

নারীদের আত্মকর্মসংস্থান স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বাল্যবিবাহ প্রতিরোধ এবং এলাকাভিত্তিক নিরাপত্তা প্রধান প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেন। এছাড়াপারিবারিক সহিংসতা প্রতিরোধ নারীদের জন্য আইনি সহায়তা তার প্রচারণায় বিশেষ গুরুত্ব পায়।তিনি জানান আমি মেম্বার নির্বাচিত হলে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা। শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল বিকাশের সুযোগ বাড়ানো। বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা পাওয়ার ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সহ আধুনিক স্বাস্থ্য কেন্দ্র, মাদক নির্মূলসহ একটি পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড উপহার দেব।

 

মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

বলেন,পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকার আদায় করতে আমি প্রার্থী হয়েছি। নারীদের স্বার্থ সংরক্ষণে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতায় পড়তে হয। পুরুষেরা যতই নারীর মর্যাদার কথা বলুন না কেন, তাঁরা সর্বদা নারীকে বৈষম্যের চোখে দেখেন। নারীর প্রতি বৈষম্যের অভিজ্ঞতাই আমাকে নারী সমাজের নেতৃত্ব দিতে উৎসাহিত করেছে। তিনি বলেন, দুস্থ নারীদের অর্থনৈতিক মুক্তিই তাঁর প্রধান নির্বাচনী অঙ্গীকার। জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) আরো বলেন, আমার নির্বাচনীয় এলাকার ভোটারগন আমার সাথে আছেন, তাই আমি মেম্বার না হয়েও এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি এবং বর্তমানেও করে যাচ্ছি। আগামীতেও কাজ করে যাবো।

নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চান ১,২ ও ৩ ওয়ার্ড সংরক্ষিত মহিলা ওয়ার্ড় ১ এর মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net