1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের দাফন সম্পন্ন

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৬৬ বার

শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নকলা হাজী জালমামুদ কলেজের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমানের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।২৪ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। পরে তাকে কায়দা বাজারদী গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পরে জানাজা পূর্বমুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, (নকলা-নালিতাবাড়ী) শেরপুর-২ আসনের সাংসদ ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, শেরপুর-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমানের জানাজা নামাজে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net