1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়‍্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসার সম্মেলনকক্ষে যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যের সাথে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী এর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মোঃ নোমান চৌধুরী, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ভূইঁয়া, সহকারী মৌলভী রুহুল আমিন, সহকারী মৌলভী বাকি বিল্লাহসহ আরো অনেকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে দোয়া পাঠ করেন সহকারী অধ্যাপক মোঃ মোকাররম হোসেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মাওলানা শরীফুল ইসলাম, প্রভাষক কাজী নাসির উদ্দিন ও আসাদুল ইসলাম।

শিক্ষার্থীদের মাঝে রচনা, হামদ-নাত, কবিতা আবৃতি ও অন‍্যান‍্য ভার্চুয়ালি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net