1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে উপজেলা পল্লী সঞ্চয় ব‍্যাংক কর্মকর্তা'র বিদায় সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ জনমনে ট্রাফিক আইন মানার ইতিবাচক পরিবর্তন আনছে এআই ক্যামেরা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা? অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা  

নবীনগরে উপজেলা পল্লী সঞ্চয় ব‍্যাংক কর্মকর্তা’র বিদায় সংবর্ধনা

ইব্রাহীম খলিল:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৬৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পল্লী সঞ্চয় ব‍্যাংক কর্মকর্তা মোঃ রিপন হোসেন সরকার এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে এক আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শামীম আহমেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পাড়ভেজ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বর রফিকুল ইসলামসহ অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, উপজেলা পল্লী সঞ্চয় ব‍্যাংক কর্মকর্তা মোঃ রিপন হোসেন সরকার গত
২৩/০৮/২০১৭ নবীনগর উপজেলায় যোগদান করেছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সফল কর্মকর্তা।

বিগত এ কর্মজীবনে তিনি ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন।২০১৮-১৯ অর্থবছরে জাতীয় পর্যায়ে ৩য় অবস্থানে নির্বাচিত হয়েছেন।

ব‍্যক্তি হিসেবে তিনি একজন বিনয়ী ও সদালাপী মানুষ। জানা যায়, শীঘ্রই তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় একই পদে যোগদান করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net