1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে শোক দিবসে জেলা ও শহর আ’লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নরসিংদীতে শোক দিবসে জেলা ও শহর আ’লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৫২ বার

জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া গনভোজও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) দুপুরে
নরসিংদী আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি
নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে ও শহর আ’লীগের সাধারণ সম্পাদক সদ্য নির্বাচিত মেয়র জননেতা আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, শিবপুর উপজেলার এমপি জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, সহ আরো অনেকে।

এসময় অারো উপস্থিত ছিলেন জেলা ছাএলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, শহর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার সাহা, শহর ছাএলীগের সভাপতি রাজিব সরকার, সদর থানা ছাএলীগের সভাপতি ফয়সাল, সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। এসময় শিল্প মন্ত্রি বলেন ১৫ই আগস্টের প্রেক্ষাপট ছিল জাতির জন্য কালো অধ্যায়। আমরা এ দিনটিকে শক্তিতে পরিণত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। এই দিনে আমরা জাতির কল্যাণে শপর্থ দেই, আওয়ামী লীগ যখন ই ক্ষমতার আসে দেশের উন্নয়ন হয়,হতদরিদ্রদের ভাগ্যের চাকা ঘুরে, মনে রাখতে হবে এদেশে যখনি কোন দূর্যোগ এসেছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মিদের নিয়ে সেই দূর্যোগ মোকাবেলা করা হয়েছে। বর্তমানে আমরা করোনা কে মোকাবেলা করছি। ইনশাআল্লাহ এদেশের ঘরে ঘরে টিকা পৌছে দেওয়া হবে। টিকা দেওয়ার পরে আমরা স্বাভাবিক কর্মময় জিবনে ফিরে যাবো

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net