1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী কবিরহাটে সড়ক পাকা করন দাবীতে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী

নোয়াখালী কবিরহাটে সড়ক পাকা করন দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৭৯ বার

নোয়াখালী কবিরহাট উপজেলার ৭ নং বাটাইয়া ইউনিয়নের নাছিরটেক থেকে আমেরিকা মার্কেট হয়ে হাটখোলা দরাজা পর্যন্ত যাতায়াতের জন্য সড়ক নির্মাণের দাবিতেল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার এলাকাবাসীর উদ্যোগে নাছিরটেক বাজারের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, এই রাস্তাগুলো সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের এলাকা। আমরা সাধারণ নাগরিক হিসেবে মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এরকম ভাঙ্গা রাস্তা গুলো দ্রুত পাকা করন করা হলে। এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার স্কুল ছাত্র-শিক্ষকসহ সবাই উপকৃত হবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে আশা করি মাননীয় মন্ত্রী অতি দ্রুত আমাদের দাবীকৃত এই সড়ক নির্মাণে জন্য কাজ করবেন এ জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আসার সময় দেখেছেন যে এলাকার রাস্তার বেহাল দেশা। করোনাকালীন এই সময়ে কোন রোগীকে স্বাভাবিকভাবে গাড়িতে করে এ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না এবং মানুষের এ রাস্তায় চলাচল করতে অনেক কষ্ট হয় বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা এই রাস্তা চলাচলে নানা সমস্যায় পড়েন।

মানববন্ধনে বক্তব্য দেন এলাকার পশ্চিম শ্রীনদ্দী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল হুদা,হেদায়েতুল্লাহ, খোরশেদ আলম সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net