1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়িত হলে জাতি অনেক আগেই উপকৃত হতো -ব্যারিস্টার আনিস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জনমনে ট্রাফিক আইন মানার ইতিবাচক পরিবর্তন আনছে এআই ক্যামেরা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা? অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা   ফ্যাসিস্ট আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগে হোমিওপ্যাথিক কাউন্সিলের চেয়ারম্যান পদে আবেদিত শফিকুল ইসলাম স্বপনকে ঘিরে বিতর্ক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে

বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়িত হলে জাতি অনেক আগেই উপকৃত হতো -ব্যারিস্টার আনিস

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪ হাটহাজারী আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন- ‘জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা গেলে জাতী অনেক আগেই উপকৃত হতো। এখন তাঁর দর্শন অবলোকন করেই বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়।’

উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মাদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, মডেল থানার ওসি রফিকুল ইসলাম ও সাংবাদিক কেশব কুমার বড়ুয়া প্রমূখ।

আজ ১৫ আগস্ট রবিবার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো- জাতীয় পতাকা অর্ধনমিত করন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। বৃক্ষ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি।

সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ ও সহকারি শিক্ষা কর্মকর্তা তাসলিম আকতার কাকলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার গড়দুয়ারা ও ধলই ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার ও আলমগীর জামান। পরে হামদ-নাত সহ বিভিন্ন প্রতিযোগীতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করেন সাংসদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net