1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশী পিস্তলসহ ৫ ডাকাত গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

বিদেশী পিস্তলসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৩৩ বার

বিদেশী পিস্তলসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ।
মঙ্গলবার রাতে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর বিলপাড় এলাকার পেট্টোল পাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকাল ৪টায় নরসিংদী পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।

গ্রেপ্তারকৃতরা হলো, মাধবদী থানার নরশ্বরদী এলাকার মৃত আ: রহমানের ছেলে আবু কালাম (৪৭), ডৌকাদী এলাকার মৃত জমির আলীর ছেলে ইউনুছ আলী (৪৭), নরসিংদী সদরের ব্রাহ্মণপাড়ার মৃত বাদল মিস্ত্রীর ছেলে হালিম (৩১), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বগাদী এলাকার শামসুল হকের ছেলে মো. ইকবাল (২৬) ও বালিয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে জাকির হোসেন (৩০)। সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় কোতালিচর বিলপাড় পেট্টোল পাম্পের সামনে থেকে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশী করে একটি বিদেশী পিস্তল গুলিসহ ও কয়েক ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net