1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভালো কাজে পুরস্কার পেলেন সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ভালো কাজে পুরস্কার পেলেন সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩১০ বার

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলা শ্রেষ্ঠ সার্কেল সহকারী পুলিশ সুপার হিসেবে পুরস্কার পেয়েছেন লাকসাম সার্কেল (এএসপি) মো. মহিতুল ইসলাম।
মঙ্গলবার (১৭ আগষ্ট ) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম-বার) হাত থেকে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট নেন লাকসাম সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম।

অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও পলাতক আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনের ক্ষেত্রে দক্ষতা, সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন।
পুলিশ সুত্রে জানাযায়, সহকারী পুলিশ সুপার হিসেবে লাকসাম সার্কেল যোগদানের পর থেকেই মহিতুল ইসলাম পুলিশকে জনবান্ধন হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করেন। মাদক,ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘােষনা করে কুমিল্লা জেলার লাকসাম-মনোহরগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত করতে কাজ করেন। সাধারণ মানুষ সহজেই যেকোন অভিযোগ নিয়ে এখন পুলিশের কাছে যেতে পারছেন। অপরাধীদের বিরুদ্ধে তাঁর ভূমিকা প্রশংসনীয়। বুধবার সকালে এক প্রতিক্রিয়ায় সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম বলেন,আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আমি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করেছি। পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা বাড়ানোর চেষ্টা করেছি। এ পুরস্কার আমাকে আরো উৎসাহিত করেছে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net