1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

মােঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৫৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৮ আগষ্ট শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শনিবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মৎস্য সপ্তাহ পালন করা হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল। স্বাগত বক্তব্য ও সপ্তাহব্যাপি কর্মসূচি উপস্থাপন করেন শ্রীপুর উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, আইয়ুব হোসেন খান, জিয়াউর রহমান, বিকাশ বাছাড়, খান আবু হাসান লিটন, মোহসীন মোল্যা, জুয়েল রানা, তাসিন জামান, জিল্লুর রহমানসহ অন্যরা।
উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুর রাজ্জাক জানান, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রচার-প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরণ, সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের সঙ্গে মতবিনিময়, পুকুরের পানি ও মাটি পরীক্ষা, প্রশিক্ষণ প্রদান, ও মৎস্য চাষের জন্য বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net