ঢাকা   ০৫:০৮:৫৪ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

মাগুরায় প্রায় দেড় কোটি টাকা আত্নসাতের অভিযোগে কৃষি ব্যাংক কর্মকর্তা জেল হাজতে

মোঃ সাইফুল্লাহ :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪২১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় কৃষি ব্যাংকের প্রায় দেড় কোটি টাকা আত্নসাতের অভিযোগে কৃষি ব্যাংক মাগুরার প্রধান শাখার ২য় মুখ্য কর্মকর্তা নাজমুল হককে আটক করা হয়েছে।
গতকাল দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এসময় বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আটক ব্যাংক কর্মকর্তা নাজমুল হক ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর মধ্য পাড়ার নজরুল ইসলামের ছেলে।

কৃষি ব্যাংক মাগুরা প্রধান শাখার ব্যবস্থাপক রেজাউল হক জানান, মাগুরা প্রধান শাখায় কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে নাজমুল হক উল্লেখিত ব্যাংকে থাকা তার নিজ নামীয় একাউন্টে অনিয়মের মাধ্যমে ৩৭ লাখ ৮৩ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করেন। পাশাপাশি ইতিপুর্বে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কৃষি ব্যাংক ঝিনাইদহ শাখায় একই পদে কর্মরত থাকা কালে বিভিন্ন সময়ে তার নিজ নামীয় একাউন্টে ৮৫ লাখ ৮৭ হাজার ২২৫ টাকা উত্তোলন করেন। ব্যংকের সাম্প্রতিক এক নিরীক্ষায় বিষয়টি নজরে আসলে উর্ধ্বতণ কর্মকর্তাদের সাথে আলোচনা করে ২৩ আগষ্ট সোমবার রাতে অভিযুক্ত নাজমুল হককে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।

মাগুরা ও ঝিানাইদহ এ দু’টি শাখায় নাজমুল হকের ব্যক্তিগত একাউন্টে ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট উত্তোলিত অর্থের পরিমান ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৯ শত ৫৯ টাকা। নাজমুল হক ২০১৮ সালের পুর্বে যে সব শাখায় চাকরী করেছেন সেখানে অনুসন্ধান চলছে। অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তদন্ত টিম দ্রুত তদন্ত কাজ শুরু করবে বলে জানান তিনি।

ব্যাংকের একটি সুত্র জানায়, বিভিন্ন সময়ে ব্যাংকের ঋণ গ্রহিতারা তাদের ঋণের কিস্তি বাবদ যে টাকা তার কাছে জমা দিয়েছেন সেটি ব্যাংকের সংশ্লিষ্ট একাউন্টে জমা না দিয়ে নিজের একাউন্টে জমা করেছেন। এভাবেই তিনি ঘটিয়েছেন এই আত্মসাতের আসল ঘটনা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, যেহেতু সরকারী অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে তাই দুদকের পরামর্শে অভিযুক্ত নাজমুল হককে আটক করে আদালতে পাঠানো হয়। ২৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে নাজমুল হককে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ বুলবুল আহমেদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। একই সাথে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ৩১ আগষ্ট জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এই ঘটনায় ব্যাংক পাড়াসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি