1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ১২০জন প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মাগুরায় ১২০জন প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪০৩ বার

মাগুরার শ্রীপুরে ১২০ জন প্রতিবন্ধী ও অনগ্রর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল চেক হস্তান্তর করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ১০৫ জন প্রতিবন্ধী ও ১৫ জন দলিত সম্প্রদায়ের সদস্যদের মধ্যে এ চেক হস্তান্তর করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের জনপ্রতি ৭৫০ টাকা, মাধ্যমিকে ৮০০, কলেজ ৯০০, অনার্স ১৩ শত করে টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net