1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল দুটি সিএনজি অটোরিক্সা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

রাউজানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল দুটি সিএনজি অটোরিক্সা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩২১ বার

রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের রশিদর পাড়া এলাকার আনোয়ার হাজীর বাড়ীর দুটি সিএনজি অটোরিক্সা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন দৃর্বৃত্তরা। ওই এলাকার চালক নুরুল আলম ও মোঃ ফারুক প্রতিদিনের মতো সিএনজি অটোরিক্সা চালিয়ে গত ২৩ আগষ্ট সোমবার দিবাগত রাতে দুটি সিএনজি অটোরিক্সা বাড়ীর সামনে গোয়ল ঘরের রেখে ঘরে গিয়ে ঘুমায়। ঐদিন দিবাগত রাত ১১ টার সময়ে বাড়ীর সামনে রাখা দুটি সিএনজি অটোরিক্সাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। দুর্বৃত্তদের লাগিয়ে দেওয়া আগুনে দুটি সিএনজি অটোরিক্সা জলতে থাকলে হঠাৎ শব্দ শুনে সিএনজি অটোরিক্সা চালক নুরুল আলম ঘর থেকে বের হয়ে দুটি গাড়ি আগুনে জলতে দেখে শোর চিৎকার করলে বাড়ীর লোকজন ঘর থেকে বের হয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। সিএনজি অটোরিক্সা চালক নুরুল আলম ও ফারুক বলেন, আমাদের কারো সাথে কোন বিরোধ নেই। আগুন লাগিয়ে দিয়ে আমাদের দুটি সিএনজি অটোরিক্সা কারা জালিয়ে দিল তা আমরা জানিনা। এনজি ও থেকে ঋণ নিয়ে সিএনজি অটোরিক্সা ক্রয় করেছি । সিএনজি অটোরিক্সা চালিয়ে নুরুল আলম ও ফারুক জিবিকা নির্বাহ করে বলে জানান । সিএনজি অটোরিক্সা চালক নুরুল আলম এ ব্যাপারে রাউজান থানায় জিডি করবেন বলে জানান। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, সিএনজি অটোরিক্সা আগুন লাগিয়ে জালিয়ে দেওয়ার ঘটনার ব্যাপারে অভিযোগ বা জিডি করা হলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net