ঢাকা   ০৪:১৩:৪২ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

শ্রীনগরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তাদের মতবিনিময় সভা

আব্দুর রকিব, শ্রীনগর প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪২৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দুর করি” স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ অংশ হিসেবে শনিবার প্রথম দিন বেলা ১১ টায় শ্রীনগর প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ বিবেচনায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন পূর্বক মূল প্রবন্ধ ও বিষয় বস্তু উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক। এ সময় তিনি সাংবাদিকদের সাথে শ্রীনগর উপজেলা মৎস্য সম্পদের বিস্তারিত তথ্য, মৎস্য সম্পদের সম্ভাবনা,সমস্যা মৎস্য সম্পদ সংরক্ষন আইন ১৯৫০ মোতাবেক পরিচালিত মোবাইল কোর্ট,মৎস্য অভিযান দ্বারা ইলিশ রক্ষা কার্যক্রম,জাটকা রক্ষা কার্যক্রম, কারেন্ট জাল বিরোধী অভিযান, চায়ন দোয়াইর বিরোধী অভিযান, ভেসাল উচ্ছেদ প্রভৃতি বিষয় উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, ক্ষেত্র সহকারি জলি আক্তার, ও বিভিন্ন ইউনিয়নের স্থানীয় মৎস্য সম্প্রসারন কর্মী গন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল, সাবেক সাধারণ সম্পাদক অধির রাজবংশী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি