1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ

সাভার প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৮৩ বার

সভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানার বিরুদ্ধে স্থানীয় ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল করিমের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে মোহাম্মদ শাহরিয়ার ইসলাম শরীফ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হল সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (২৬), চাপাইন এলাকার আজিম উদ্দিনের ছেলে রাইসুল ওরফে বাবু (২৩) ও তার সহযোগী ইসরাফিল (২৮)।

ভুক্তভুগী ইউপি সদস্য আব্দুল করিম অভিযোগ করেন, সরকারি রাস্তার ড্রেনের কাজ করার সময় সেখানকার কিছু ইট ইউপি চেয়ারম্যান সোহেল রানার নির্দেশে আমার হেফাজতে রাখি। রবিবার রাতে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে ১০ টি মোটরসাইকেলে করে প্রায় ২০ জন সন্ত্রাসী এসে রাস্তার কাজে বাধা প্রদান করে। এর আগে রাইসুল ওরফে বাবু আমাকে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা স্থানীয় কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। তাদেরকে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা আমার ভাতিজাসহ কয়েকজন কে মারধর করে। এছাড়া পরবর্তীতে রাস্তার কাজ করতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

সন্ত্রাসীদের মারধরে আহত লেবার হাফিজুর রহমান বলেন, আমি রাস্তার কাজ করার সময় কয়েকজন ছেলে মোটরসাইকেলে করে এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। আমি কারণ জানতে চাইলে তারা আমাদেরকে মারধর করে।

স্থানীয়রা জানায় রবিবার রাতে ছাত্রলীগ নেতা সোহেল রানার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়ে লেবার হাফিজুর রহমান, আনোয়ার, খোকা মিয়া, আবু কালামসহ কয়েকজনকে মারধর করে। এছাড়া পরবর্তীতে তাদের নির্দেশ ছাড়া কাজ করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এসময় স্থানীয় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করা ব্যবসায়ী এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন।

তবে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মারধরের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না এবং চাঁদা দাবির বিষয়টি আমার জানা নাই। তবে দুই গ্রুপে জামেলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সরিয়ে দেই এবং বিষয়টি ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ সোহেল রানা কে জানাই। তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদে বসে সমাধানের আশ্বাস দিয়েছেন।
জানতে চাইলে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানা বলেন, আমি মেম্বার কে এড গুলো তার হেফাজতে রাখতে বলেছি। এরপরও কেন ছাত্রলীগ সভাপতি সোহেল রানা বিষয়টি নিয়ে ঝামেলা করলো সেটা নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে বসে শুনব এবং সমস্যার সমাধান করবো।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। এঘটনায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net