1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ত্রাণ বিতরণে চট্টগ্রাম জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

হাটহাজারীতে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ত্রাণ বিতরণে চট্টগ্রাম জেলা প্রশাসক

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার

চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেকনগর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আজ।

শেখ হাসিনার অঙ্গিকার, আশ্রয়ণ সকলের অধিকার’ স্লোগানে সারাদেশের ন্যায় হাটহাজারীতেও গৃহহীনরা পেয়েছেন এই ঘর।

এশিয়া খ্যাত হালদা নদীর তীর ঘেঁষে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের পেশকারহাট বাজারের নিকটেই গৃহহীনদের জন্য নির্মিত এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে। উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তায় এসব নির্মিত হয়েছে। এতে মাথা গোঁজার ঠাঁই হয়েছে ২৬ গৃহহীনের।

আজ রবিবার (১ আগস্ট) ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়, এনডিসি মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, রাজিব হোসেন ও আশরাফুল আলম।

জেলা প্রশাসক প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর সাথে কথা বলেন, খোজ খবর নেন এবং কোনো অসুবিধে আছে কি-না’ জানতে চান। জবাবে তারা কোনো অসুবিধে নেই জানিয়ে বলেন-‘ছোটোখাটো কোনো প্রয়োজন থাকলে তা ইউপি চেয়ারম্যান মুজিব স্যার দেখতেছেন’।

একটি ঠিকানা করে দেয়ার জন্যে বসবাসকারীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেন এসব ঘর করে দেয়ার জন্য।

পরে তৎসংলগ্ন পুকুর পাড়ে একটি ফলজ বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক মমিনুর রহমান।
প্রধানমন্ত্রীর পক্ষে এই ত্রাণ সহায়তা বিতরণকালে আজ ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান।

ছিলেন- জেলা ও উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাগণ, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net