1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে জন্মাষ্টমী অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হাটহাজারীতে জন্মাষ্টমী অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার

শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় সনাতনী সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন।
শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। তাঁর জীবন, কর্ম আর আদর্শ থেকে শিক্ষা নিয়ে তাঁকে অনুসরণ করতে পারলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি নির্মূলের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।
সোমবার (৩০ আগষ্ট) হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সীতাকালী কেন্দ্রীয় মন্দিরে দিনব্যাপী পবিত্র গীতাপাঠ, শ্রীকৃষ্ণের পূজা, আলোচনা সভা ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ও পরিষদের প্রধান উপদেষ্টা ড. শিপক নাথ, হাটহাজারী সহকারী ভূমি কমিশনার আবু রায়হান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মো: শামীম, শিক্ষক নেতা রণজিত নাথ, পরিষদের প্রধান সমন্বয়ক শিক্ষক নেতা শিমুল মহাজন, সাবেক সভাপতি উদয় সেন, প্রধান পৃষ্ঠপোষক লিটন মহাজন। উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মুন্সি বিশ্বজিৎ দে’র স্বাগত বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদের একান্ত সহকারী সৈয়দ মনজুরুল আলম, ওসমান কবির রাসেল, দীপন দাশ, ডা. অসীম দাশ গুপ্ত, তপন পাল, সাংবাদিক শ্যামল নাথ, কারুকাঞ্চন আচার্য্য, লিটন পালিত, ছোটন দাশ, সাংবাদিক সুমন পল্লব, এড. কৃষ্ণ প্রসাদ নাথ, চন্দন নাথ, নটরাজ চৌধুরী, বিধান বণিক, এড. রিখা শর্মা, নয়ন চৌধুরী, বিশ্বজিত নাথ, সাহস শীল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net