1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

হাটহাজারী উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬২৯ বার

হাটহাজারীর সাংসদ, সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি আজ হাটহাজারী উপজেলা পরিষদে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতি, চলমান লকডাউন, ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকা প্রদান প্রস্তুতি, উপজেলা জুড়ে সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

হাটহাজারীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রদত্ত গেজেট মোতাবেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সুষ্ঠভাবে ব্যবস্থাপনার বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলার নবনিযুক্ত ভূমি কর্মকর্তা, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ- এডভোকেট মো শামীম, ইদ্রিস মিয়া তালুকদার, আলমগীর জামান সিআইপি, আবুবক্কর ছিদ্দিকী, সরওয়ার মোরশেদ তালুকদার, রফিকুল আলম, হাসান জামান বাচ্চু, মুজিবুর রহমান মুজিব, আব্দুল মজিদ, মন্জুর হোসেন চৌধুরী মাসুদ, সালাউদ্দীন চৌধুরী, সিরাজুল হক বাবুল, নুরুল আহসান লাভু, গাজী আলী হাসান।

ইউনিয়ন পরিষদের সচিবগণ এবং হাটহাজারী উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এতে অংশ নেন।
প্রধানমন্ত্রী নির্দেশিতপন্থায় ভ্যাকসিন কার্যক্রম হাটহাজারীতে সুষ্ঠভাবে পরিচালনা করা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net