1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গুইমারা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গুইমারা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান।

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৪৩ বার

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত দিবস উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশনের, গুইমারা রিজিয়নের আওতাধীন ১১০৫ জন স্থানীয় জনসাধারনের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৫ই আগষ্ট) সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন গুইমারা সরকারি কলেজ মাঠ, মাটিরাঙ্গা কলেজ মাঠ, সিন্দুকছড়ি স্কুল মাঠ এবং লক্ষীছড়ি স্কুল মাঠে মানবিক সহায়তা প্রদান করেন বিএ-৪৪২৭ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন। এছাড়াও, লেডিস ক্লাব, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শহীদ লেঃ মুশফিক স্কুল মাঠে ১০০ জন পাহাড়ী ও বাঙ্গালী মহিলাদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন মিসেস মাহফুজা রহমান সহ-সভানেত্রী, লেডিস ক্লাব ও সেপকস, গুইমারা রিজিয়ন।

এ সময় রিজিয়ন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন, ১৫ আগস্ট এই দেশের একটি কালো অধ্যায়- যেদিন জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা বিরোধী ও বিপথগামী দেশি-বিদেশি চক্রান্ত কর্তৃক নির্মম ভাবে পরিবারের সদস্যদের সাথে শহীদ হন। তিনি এই দিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি আরও বলেন, আসুন আমরা সকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নতুন করে প্রানবন্ত হয়ে উঠি। বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিগুলি আমাদের কর্মময় জীবনে প্রতিফলিত করি। মানবিক সহায়তা কর্মসূচী চলাকালীন উপস্হিত ছিলেন গুইমারা রিজিয়নের অন্যান্য পদস্হ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net