1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওর বর্ষিয়ান আলেমেদ্বীন মৌলানা মোক্তার আহমদের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদগাঁওর বর্ষিয়ান আলেমেদ্বীন মৌলানা মোক্তার আহমদের ইন্তেকাল

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪১৮ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্টান পোকখালী এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, উস্তাজুল আসাতিজা, হযরত মাওলানা মোকতার আহমদ হুজুর সোমবার দুপুর আড়াইটায় বার্ধক্যজনিত কারনে ঈদগাঁওর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ পুত্র এবং ১০ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুম মৌলানা মোক্তার আহমদ পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী গ্রামের মৃত অলি আহমদের পুত্র।

এদিকে হাজার হাজার আলেম-ওলামা সৃষ্টির কারিগর, জ্ঞানের বাতিঘর ও ইলমে দ্বীনের আনজামদাতা হুজুরের মৃত্যুুতে ঈদগাঁও জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা থেকে শিক্ষা জীবন শেষ করে তিনি ১৯৬৯ খ্রি. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান পোকখালী আজিজিয়া এমদাদুল উলুম মাদ্রাসা প্রতিষ্টা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই মাদ্রাসার প্রতিষ্টাতা ও পরিচালক পদে নিযুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

দাওরায়ে হাদিস শ্রেনি পর্যন্ত মাদ্রাসাটিতে বর্তমানে ২ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যরনরত আছে। মাদ্রাসা প্রতিষ্টা ছাড়াও তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, সমাজসেবক এবং এলাকার বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে।

এদিকে মরহুম মৌলানা মোক্তার আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আমান উল্লাহ ফরাজী, বর্তমান চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস.এম. তারিকুল হাসান তারেক, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদসহ প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুম হুজুরের আত্মার মাগেফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net