ঢাকা   ০৬:০৪:২৮ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতি’র উদ্যোগে শোক দিবস পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে কুমিল্লার নগর উদ্যানে বঙ্গবন্ধুর মুরালে সমিতির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আগা মোজাম্মেল হক চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা বাহার উদ্দীন রেজা (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন খন্দকার শরীফ উদ্দীন, আলী আজম।

সভায় বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট মোশারফ হোসেন টিটু, এডভোকেট ফয়সল সুলতান, ডা. মিজানুর রহমান, জামশেদ আলম, ইকবাল হোসেন, রেহানা আক্তার প্রমুখ।

বক্তারা ১৯৭৫ সালের জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি