1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা ইবনে তাইমিয়ার ছাত্র রাফি নাঙ্গলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লা ইবনে তাইমিয়ার ছাত্র রাফি নাঙ্গলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

মোঃ এরশাদ উল্লাহ সোহেল (নাঙ্গলকোট) কুমিল্লা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার

কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী ছাত্র মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি (১৭) নাঙ্গলকোট বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আজ ১২ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ইন্তেকাল করেছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
রাফি মোটর সাইকেল চালিয়ে নাঙ্গলকোট বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপ দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাফির পিতা মো: শাহজাহান সাজু নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ি। তাদের বাড়ি উপজেলার মক্রবপুর ইউপির তুলাগাঁও গ্রামে। নিহত কিশোর রাফি দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিলো মেজো।

আজ বাদ আছর রাফির জানাজা শেষে তার চাচা মরহুম ডা: মোজাম্মেল হকের কবরের পাশেই তাকে কবরস্থ করা হবে। তিনিও মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান।

সড়ক দুর্ঘটনায় নিহত রাফি নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছপুর ভাতিজা।

কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্র কিশোর রাফিকে হারিয়ে তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন এবং তার বন্ধুমহলে চলছে শোকের মাতম। আহাজারিতে বাড়িটির আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net