1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় মাদক মামলায় একজনকে মৃত্যুদন্ড প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

গাইবান্ধায় মাদক মামলায় একজনকে মৃত্যুদন্ড প্রদান

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৩৫ বার

গাইবান্ধায় মাদক মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় অপর তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী পারভেজ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধরমপুর গ্রামের শামীম আলমের ছেলে।

আজ মঙ্গবারবার (১৭ অগাস্ট) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন।

২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রিবাহী মিনিবাসে তল্লাসী চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন সহ পারভেজকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আরও তিনজনকে আটক করা হয়।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স বলেন, দেশে সর্বত্র মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদলতে আপিল করবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net