1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্নহত্যা। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

গুইমারাতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্নহত্যা।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩০১ বার

খাগড়াছড়ি গুইমারার দক্ষিণ হাজীপাড়াতে দাম্পত্য কলহের জের ধরে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে।

১০ আগষ্ট ৬ ঘটিকায় মোছাঃ জান্নাতুল ফেরদৌস-(২৩) স্বামীঃ আলী হায়দার (বিদেশ ফেরত ) দাম্পত্য কলহের জের ধরে বিষপান করে বলে দাবী করে হায়দার আলীর স্বজনেরা। তারা জানান বিষপানের বিষয় জানতে পেরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় যে, বিবাহের পর হতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও দাম্পত্য কলহ বিরাজমান ছিল। সরেজমিনে গিযে জানাযায় কিছুদিন পূর্বে বিদেশ থেকে বাড়ীতে আসে হায়দার আলী কিন্তু স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দেওয়ায় গত বুধবার ঢাকায় চলে যায় এবং ২ মাসের অধিককাল ছুটি বাকি থাকা সত্ত্বেও গতকাল বিদেশ চলে যাওয়ায় তার স্ত্রী অভিমানে বিষপান করে আত্নহত্যা করে।

অপরদিকে জান্নাতুল ফেরদৌসের আত্নহত্যার বিষয়ে জানতে চাইলে তার পিতা আবু তাহের বলেন আগে ময়নাতদন্ত শেষ হোক তারপর কি ব্যাবস্হা নেব আপনাদের জানানো হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ্য যে জান্নাতুল ফেরদৌসের বাবার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়াতে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net