1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের হালদা নদীতে প্রশাসনের অভিযান, ৩টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

চট্টগ্রামের হালদা নদীতে প্রশাসনের অভিযান, ৩টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস

শাহাদাত হোসেন: রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৩২ বার

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র‍্য রক্ষায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ৩টি নৌকা ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টায় হালদার-সর্তা মোহনায় রাউজান উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, পুলিশ, আনসার, ও আইডিএফ’র কর্মকর্তা কবি রাশেদুল ইসলামসহ অভিযানে সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় আমরা অভিযান পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ৩টি নৌকা ধ্বংস করেছিন। হালদার জীববৈচিত্র্য তথা মা মাছ, ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net