1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন জাকের হোসেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন জাকের হোসেন

আবদুল করিম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪২৩ বার

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুরস্কারে অভিন্ন মানদন্ডে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার জাকের হোসেন মাহমুদ।

বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এস এম রশিদুল হক’র কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন জাকের হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

একই দিন একই কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মদ আনোয়ার হোসেনের কাছ থেকে রেঞ্জের দ্বিতীয় হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন জাকের হোসেন মাহমুদ।

ওসি জাকের হোসেন মাহমুদ ২০১৯ সালের ১০ ডিসেম্বর লোহাগাড়া থানায় যোগদান করেন। এর আগে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) হাটহাজারী থানা, ওসি ডিবি খাগড়াছড়ি থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) চকরিয়া থানা, ওসি ডিবি কক্সবাজার, ওসি টুরিস্ট কক্সবাজার, সিঅাইডি ইনচার্জ কক্সবাজার, ওসি ফটিকছড়ি থানা এবং এসবিএন এ কর্মরত ছিলেন।

ওসি জাকির হোসাইন মাহমুদ ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১০ সালে ইন্সপেক্টর হিসেবে তিনি পদোন্নতি পান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net