1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ দোহাজারীতে ভাতিজার হাতে চাচা খুন আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

চন্দনাইশ দোহাজারীতে ভাতিজার হাতে চাচা খুন আটক-১

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৮১ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় জায়গা সম্পত্তির
বিরোধের জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছে চাচা শিক্ষক বাহারুল
আলম (৮০)। এ ব্যাপারে নিহতের ভাই বাদি হয়ে ৫ জনকে আসামী করে
চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এক জনকে আটক করে। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, দোহাজারী আহমদুর রহমান
উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে বাহারুল আলমের সাথে তার ভাইয়ের
ছেলেদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সে বিরোধের জের
ধরে গতকাল ৪ আগস্ট বিকালে পক্ষদ্বয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির
ঘটনা ঘটে। এ সময় বাহারুল আলমকে তার ভাইয়ের ছেলেরা মারধর করলে
তাকে গুরুতর আহত অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতে
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
মর্গে প্রেরণ করেন। বাহারুল আলম দোহাজারী আহমদুর রহমান উচ্চ
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।

এ ব্যাপারে নিহত বাহারুল আলমের ভাই আকতারুল আলম বাদি হয়ে ৫ জনকে আসামী
করে গতকাল ৪ আগস্ট রাত সাড়ে ১১ টায় চন্দনাইশ থানায় একটি হত্যা
মামলা দায়ের করেন। সে মামলার সূত্র ধরে পুলিশ মামলার এজাহার নামীয়
আসামী মৃত সৈয়দ মাহবুল আলমের ছেলে সৈয়দ খোরশেদ আলম (৪০) আটক
করে। থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার
করে বলেছেন, সংবাদ পেয়ে দোহাজারী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এজাহার নামীয় আসামী খোরশেদ
আলমকে আটক করে আজ ৫ আগস্ট দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে
জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net