ঢাকা   ০৩:১৫:৩৯ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চৌদ্দগ্রামে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২০-২১ অর্থ বছরের (বাস্তবায়ন ২০২১-২০২২) এলজিএসপি-৩ (বিবিজি ২য় কিস্তি) প্রকল্পের আওতায় অসহায় নারীদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার সকালে কাশিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন।

কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: আলী আশ্রাফ, সচিব মো: সফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন বলেন, ‘চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা, সাবেক লেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি’র নির্দেশনায় ও এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাশিনগর ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে ১০টি ও আমার নিজস্ব অর্থায়নে আরো ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি