ঢাকা   ০৭:০৬:২৭ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চৌদ্দগ্রামে গণ টিকা কার্যক্রমের উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৭১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার তের ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত গণ টিকা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে পৌরভবন প্রাঙ্গণে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এছাড়া প্রত্যেক ইউনিয়নে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌরসভায় টিকা কার্যক্রমের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাসিবুর রহমান, পৌর সচিব মো: হারুনুর রশিদ, পৌর প্রকৌশলী আবদুল আলিম, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতনসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, পৌরসভা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি