ঢাকা   ০২:৫০:৩৮ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চৌদ্দগ্রামে গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, আদালতে মামলা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৫৬৯ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের মোক্তল হোসেনের ছেলে প্রবাসী মো: মামুনের স্ত্রী খাদিজা আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের মৃত রফিকুল ইসলামের তৃতীয় মেয়ে। নিহতের পরিবারের দাবি শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে মঙ্গলবার (১৭ আগস্ট) নিহতের স্বামী মামুন, শ্বশুর মোক্তল হোসেন, শ্বাশুড়ী নিলুফা বেগম ও ঝা শিমুসহ সাত জনের নাম উল্লেখপূর্বক কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে খাদিজাকে শারীরিক ও মানসিক নির্যাতনের বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বিয়ের পর থেকেই খাদিজা বহু শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে দু’টি অবুঝ শিশুর কথা চিন্তা করে সংসার করে আসছিলো। নির্যাতনের এসব ঘটনায় অতিষ্ট হয়ে সে কয়েকবার বাবার বাড়িতে চলে যায়। পরে স্বামীর এলাকার ইউপি সদস্য সাহাব উদ্দীন রানার নেতৃত্বে উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় শালিস-বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনার পূণরাবৃত্তি ঘটবেনা মর্মে মুচলেকা দিয়ে খাদিজাকে নিয়ে আসে স্বামীর পরিবার। মামুন বিদেশ যাওয়ার সময় ৩ লাখ টাকা নেয়া সহ ঘর নির্মাণ ও জমিক্রয় বাবদ বিভিন্ন সময় ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। গত ২৯ জুলাই একই দাবি করায় পরিবারের অক্ষমতার কথা চিন্তা করে যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে খাদিজার স্বামী মামুনের নির্দেশে তার মা-বাবা তাকে বিভিন্ন উপায়ে শারীরিক নির্যাতন করে। এতে খাদিজা অজ্ঞান হয়ে পড়লে তাকে তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে বাড়ীর লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার (১২ আগস্ট) তার মৃত্যু হয়।

খাদিজার শ্বশুর মোক্তল হোসেন ও শ্বাশুড়ী নিলুফা বেগম জানান, ‘গত ২৯ জুলাই বিকালে খাদিজাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যাই। আজকে তিন বছরের মধ্যে ঘরে কোনো ঝগড়াঝাটি ছিলো না। কেনো সে এমন করেছে জানি না। তার চিকিৎসা বাবদ আমরা ছয়-সাত লাখ টাকা খরচ করি’।

এ বিষয়ে খাদিজা আক্তারের মা সেলিনা বেগম বলেন, ‘ঘটনার পরদিন রাত দশটায় খাদিজার স্বামী মামুন দুবাই থেকে ফোন করে বলে খাদিজার অবস্থা ভালো নয়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এসময় সে খাদিজার চিকিৎসার জন্য ২ লাখ টাকা নিয়ে ঢাকায় যেতে বলে ফোন কেটে দেয়। আমার মেয়ে ফাঁস দিতে পারেনা। এটা পরিকল্পিত হত্যা। শাহবাগ থানা পুলিশ কর্তৃক লাশের সুরতহাল রিপোর্টে শারীরিক নির্যাতনের বিষয়টি এসেছে। খাদিজার সারা শরীরে কালো-নীলা ফুলা জখমের চিহৃ রয়েছে। আমি ঘনটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি’।

এ বিষয়ে মুন্সীরহাট ইউপি’র ৪নং ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দীন রানা বলেন, ‘দাম্পত্য জীবনে খাদিজার সাথে স্বামীর পরিবারের সমস্যা ছিল। শ্বশুর বাড়ি থেকে চলে গেলে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে কয়েকবার শালিস বেঠক করে খাদিজাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে আসি। সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে খাদিজার মৃত্যুর রহস্য উদঘাটন হোক’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা শুভ রঞ্জন চাকমা জানান, ‘খাদিজার মৃত্যুর পরে তার অভিভাবকরা আমার কাছে আসে। এখনো থানায় কোনো মামলা হয়নি। আদালতে মামলার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি