ঢাকা   ০৬:৩৬:১০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চৌদ্দগ্রামে চাঁন্দকরা এস এ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৬৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা সেকান্তর আলী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিকস পালিত হয়।

শনিবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু।

বাতিসা ইউনিয়ন ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি কাজী মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো: জহিরুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন চৌধুরী, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: ইকবাল হোসেন ডিলার, ১নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক মজু, মাস্টার মো: এনামুল হক, মাস্টার মো: আবুল হাশেম প্রমুখ। এসময় ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁন্দকরা জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি-মঙ্গল কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি