1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক বিতরণ করলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক বিতরণ করলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার

দেশে করোনা পরিস্থিতি শুরু থেকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জনসাধারণকে করোনামুক্ত রাখতে ও স্বাস্থ্যবিধি মানাতে দিবানিশি বিরামহীনভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। তারই ধারাবাহিকতায় ২৪ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ২৮ জন রীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১৪০০ মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মগ, গুইমারা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র মজুমদার, হাফছড়ি ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ শাহ আলম, সিন্দুকছড়ি ইউনিয়ন কমান্ডার মংরুইবাই মারমাসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের ওয়ারিশগন।

মাস্ক বিতরণ ও জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ধারাবাহিক কার্যক্রম চালানোরর বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের এবং তাদের পরিবারের সকলেই যাতে ভালো থাকে সেজন্য অভিরাম কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন । মুক্তিযোদ্ধাদের সকল সুবিধা যাতে দ্রুত সময়ে পেতে পারে সেজন্য সর্বদা প্রস্তুতি থাকে আমাদের। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সকলকে এবং গুইমারা উপজেলার সকল জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সকল প্রচেষ্টা চালানো হয়েছে যা অব্যাহত থাকবে। করোনা থেকে রক্ষা পেতে জনগনকে মাস্ক ব্যাবহার করাসহ সচেতন র আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net