1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় শোক দিবসে হাটহাজারী উপজেলা প্রশাসনের ব্যাপক আয়োজন : স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়ার আহবান ইউএনও'র - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

জাতীয় শোক দিবসে হাটহাজারী উপজেলা প্রশাসনের ব্যাপক আয়োজন : স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়ার আহবান ইউএনও’র

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষ্যে বিস্তর কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

উপজেলা হল রুমে সকাল ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, হাটহাজারীর সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। বিশেষ অতিথি থাকবেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম।

সূর্যদোয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।

সকাল সাড়ে ৯টায় কালো ব্যাজ ধারণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান, সকাল ১১টায় খতমে কুরআন, বেলা ১টায় বৃক্ষরোপন কর্মসূচি ও জোহর নামাযের পর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত।

এছাড়া মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামান্যচিত্র প্রদর্শনী হবে, যা এতদঞ্চলের ডিস লাইনে সম্প্রচারিত হবে।
বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসসমূহে নিজেদের আয়োজনে বঙ্গবন্ধুর জীবনী আলোচনা, রচনা, কবিতা পাঠ, আবৃত্তি এবং হামদ-নাত প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় শোক দিবস-২০২১ এর প্রাক্কালে জাতির পিতাসহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতার পরিবারের অন্য সকল সদস্যকে গভীর শোক ও শ্রদ্ধাভরে স্মরণ করি’ উল্লেখ করে উপজেলা প্রশাসন গৃহিত সকল কর্মসূচিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ভাবগাম্ভীর্যের সাথে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net