1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ধর্মপাশায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৫৯ বার

১৯৭০ সালে দূর্গম হাওরে নির্বাচনী সফরে বের হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সফরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা
উপজেলার দুর্গম হাওর এলাকা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে আসেন। রাজাপুরের তৎকালীন আওয়ামী লীগ নেতা মহারাজ মিয়ার এই বাড়িতে নোঙর করে বঙ্গবন্ধুকে বহনকারী লঞ্চ। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই স্থানটিকে স্মরণীয় করে রাখতে সেখানে উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্মৃতি’ জাদুঘর। বৃহস্পতিবার বিকালে স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন করেন, আওয়ামী
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এ উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন, মহারাজ মিয়ার ছেলে ও
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য দেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত
পুরকায়স্থ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজামেম্ল হোসেন রোকন, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার
সভাপতি কাসমির রেজা প্রমুখ।
বঙ্গবন্ধু যেদিন রাজাপুর এসেছিলেন দিনটি ছিল ৯ অক্টোবর, শুক্রবার। তিনি মহারাজ মিয়া চৌধুরীর বাড়িতে বড় হাটি মসজিদে জুমার নামাজ আদায়
করেন ও বাংলোতে বিশ্রাম নেন এবং দুপুরের খাবার গ্রহণ শেষে নির্বাচনী জনসভায় ভাষণ দেন। দুর্গম হাওর এলাকায় বঙ্গবন্ধুর এই আগমন
এলাকাবাসীকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net