1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় মানবিক কাজ করে আসছে ইচ্ছেঘুড়ি পরিবার, আজও করেছে মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের

নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় মানবিক কাজ করে আসছে ইচ্ছেঘুড়ি পরিবার, আজও করেছে মাস্ক বিতরণ

মুঃ এরশাদ উল্লাহ (সোহেল) কুমিল্লা,নাঙ্গলকোট।
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৬৩ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারে ইচ্ছেঘুড়ি পরিবার আজ ০৬ আগস্ট শুক্রবার বিকেলে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করতে মাস্ক বিতরণ করেছে। করোনাকালীন সময়ে বিভিন্ন মানবিক কাজ করে আসছে সংগঠনটি।

মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার মুহাম্মদ এরশাদ উল্লাহ সোহেল, কবি আফজাল হোসেন মিয়াজী, সাংবাদিক সাইফুল ইসলাম সবুজ, মাস্টার সাইফুল ইসলাম, মাওলানা নজির হোসাইন, মাস্টার শাখাওয়াত হোসেন, বাঙ্গড্ডা বাজারের ব্যবসায়ী জামাল হোসাইন,,আলাউদ্দিন শিশির,, কবির আহমেদ সহ আরো অনেকে। আজ তারা প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করেন।

উল্লেখ্য, করোনা কালীন সময়ে ইচ্ছেঘুড়ি পরিবার যে কার্যক্রম গুলো করেছে, তা হলো-
১. জনসচেতনতায় বিভিন্ন বাজারে গিয়ে মাস্ক বিতরণ। ২. অসহায় ও মধ্যবিত্ত পরিবার গুলোর ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া।
৩. অসহায় ও মধ্যবিত্ত পরিবার গুলোর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসা। ৪. মধ্যবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা। ৫. অসহায় পরিবারের মাঝে গোপনে নগদ অর্থ প্রদান। ৬. অসহায় দুই বোনের বিয়েতে নগদ অর্থ প্রদান।
৭. বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদেরকে বিনামূল্যে রক্ত দান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net