1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মসজিদে আইনশৃঙ্খলা ও করোনা সচেতনতা বক্তব্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নোয়াখালীতে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মসজিদে আইনশৃঙ্খলা ও করোনা সচেতনতা বক্তব্য

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার

নোয়াখালী জেলা পুলিশ সুপারের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার মসজিদগুলোতে করোনায় স্বাস্থ্য সচেতনতা ও আইন-শৃঙ্খলা বিষয় সম্পর্কিত সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয় ।

শুক্রবার দুপুরে জেলা জামে মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশে ইভটিজিং ,বাল্যবিবাহ, চুরি, ছিনতাইকারী ,মাদক নিমূল এবং করোনা সচেতনামূলক বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম।

এ দিকে জেলা পুলিশের নির্দেশনায় নুরু পাটোয়ারী হাটে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ শাহেদুল ইসলাম, চৌমুহনী বড় মসজিদে বক্তব্য রাখেন বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার, চরজব্ব জামে মসজিদে বক্তব্য রাখেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জিয়া, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন প্রমুখ

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, করোনার সময় বিভিন্ন সভা-সমাবেশ নিষিদ্ধ থাকায় আমরা মসজিদে আগত সাধারণ মুসল্লিদের মাঝে করোনায় সামাজিক দূরত্ব মেনে চলা, সরকারি আইন মেনে চলা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত যেকোন বিষয়ে সচেতনতা তৈরি করা লক্ষ্যে আমরা এ উদ্যোগ গ্রহণ করি। যেহেতু কোথাও জনসমাবেশ করা যাচ্ছে না সে জন্য আমরা এই মসজিদে বিভিন্ন শ্রেণির মুসল্লি আসে সে উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net