1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাওয়ানা টাকা খুঁজতে গেলে শ্বশুর আর শ্যালকের কাছে হামলার শিকার হয় জামাতা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন

পাওয়ানা টাকা খুঁজতে গেলে শ্বশুর আর শ্যালকের কাছে হামলার শিকার হয় জামাতা

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে শ্বশুর বাডির শ্যালক এবং শ্বশুর কে হওলাদের টাকা খুজঁতে গেলে মারধরের শিকার হয়েছেন একই পরিবারের জামাতা আবুল কাশেম।

গত ৬ই আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিলার পাড়া, ০১ নং ওয়ার্ডে উক্ত ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাতকানিয়া থানা অভিযোগ সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ৪নং ওয়ার্ডের আবুল কাশেম একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঈনুল ইসলাম চৌধুরী (বাবু) (২৪), পিতা- সামশুল কবির চৌধুরী,সামশুল কবির চৌধুরী (৬৫), পিতা- মরহুম আইয়ুব আলী চৌধুরী, আনিসুল ইসলাম চৌধুরী (৩২), পিতা- সামল কবির চৌধুরীর বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং পাওনা টাকা বুঝিয়ে না দেওয়ার অভিযোগ তুলেন।

আবুল কাশেম জানান, গত ৩ বছর আগে বিবাদীদের ব্যক্তিগত প্রয়াজনে আমার থেকে বিভিন্ন দফায় সর্বমােট ৪,৫০,০০০/- টাকা হওলাদ হিসেবে নেয়। উক্ত টাকা গুলি বিবাদীগন আমাকে আজ কাল দিবে দিচ্ছে বলে কালক্ষেপন করে। আমার পাওনা টাকা গুলি খুঁজলে বিবাদীগন আমার উপর বিভিন্ন সময়ে ক্ষিপ্ত হয়ে উঠে, ঝগড়া বিবাদ করে এবং গত কোরবানের পর থেকো মাঈনুল ইসলাম চৌধুরী (বাবু) অহেতুক টাকার কথা নিয়ে আমার সন্তানদের সাথে ঝগড়া বিবাদ এবং বিরােধ মনােভাব পােষন করে আসছে। এরই জের ধরে গত ৫ই আগষ্ট রাত ৮টার সময় মাঈনুল ইসলাম চৌধুরী (বাবু) আমার পুত্র সাঈম মােহাম্মদ ইরফানকে বাংলা বাজারে মারধর এবং অপহরণের চেষ্টা করে।

আমার ছেলে সাঈম মােহাম্মদ ইরফান মােবাইলে আমাকে বিষয়টি জানালে আমি তাৎক্ষনিক মাঈনুল ইসলাম চৌধুরীর সাথে সাতকানিয়া বাংলা বাজারে দেখা করে সমস্যার কথা জানতে চাইলে সে আমাকে হুমকি ধমকি দেয়।পরে গত ৬ই আগষ্ট বিকেল ৫টার সময় সামশুল কবির চৌধুরী আমাকে আমাদের মধ্যে বিরােধের বিষয় মিমাংসা করবে বলে তার বসত ঘরে নিয়ে যায়। আমি, আমার পুত্র তারেক মােহাম্মদ রিদুয়ান, সাঈম মােহাম্মদ ইরফান সন্ধ্যা ৭টার সময় বিবাদীদের বসত ঘরে গেলে দেখি যে, উপরােক্ত বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাটি, সােটা, গাছের বাটাম সহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করে এবং আমাকে দেখামাত্র উপরােক্ত বিবাদীগন আমাকে এলােপাতারি, লাথি, কিল, গুষি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর বেদনাদায়ক নীলা ফুলা জখম করে। একপর্যায়ে মাঈনুল ইসলাম চৌধুরী আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে বিশাল
একটি গাছের বাটাম দ্বারা আমার মাথা লক্ষ্য করে বারি মারলে তার লক্ষ্যভ্রষ্ট হয় আমার বাম চোখের উপরে পড়ে গুরুতর রক্তাক্ত ফাটা জখম করে।

আমার বাম চোখের উপর হতে ফিনকি দিয়ে রক্ত বের হয়।নআমার পুত্রদের উপর ও হামলা করে। এই বিষয়ে কোন মামলা মােকাদ্দমা করলে আমাদের পুনরায় মারধর করবে এবং , আমাদের প্রাণে হত্যা করবে এবং বিবাদীগন আমার পাওনা ৪,৫০,০০০/- টাকা আমাকে ফেরত দিবে না বলে হুমকি দেয়।
বিষয়টির তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই মাহাবুব আলম বলেন,আমরা এমন একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net