1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পায়ে ও গলায় দঁড়ি বাধা অবস্থায় রহস্য জনক লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

পায়ে ও গলায় দঁড়ি বাধা অবস্থায় রহস্য জনক লাশ উদ্ধার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার

লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ি ইউনিয়নে নিজ বাড়ী থেকে ব্যাস দেব রায় নামে এক ব্যক্তির পায়ে ও গলায় দঁড়ি বাধা অবস্থায় গলিত লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। তবে লাশটি পোকা ধরার কারণে চেহারা বিকৃত হওয়ায় চেনার কোন উপায় নেই।

নিহত ব্যাস দেব রায় (৩১) ১০নং বড়বাড়ী ইউনিয়নে ছাট হরনারায়ণ (আমতলা) এলাকার মৃত প্রসন্ন কুমার রায়ের ওরফে বাউরা ধনীর ছেলে।
সোমবার ২ আগস্ট রাত ৮টায় লাশ উদ্ধার করার পর রাত ১০টায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা (ইন্সেপেক্টর) শহিদুল ইসলাম।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান ও লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লালমনিরহাট সদর থানা পুলিশ, নিহতের মা ও এলাকাবাসী জানায়, নিহত ব্যাস দেব রায় ও তার মা নয়ন তারা রাণীসহ ওই বাড়ীতে বসবাস করতেন। ছেলে নেশাগ্রস্ত হওয়ায় মায়ের প্রতি অত্যাচার করত ব্যাস দেব রায়। এই অত্যাচার সইতে না পেরে নয়ন তারা রাণী গত এক বছর আগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বোনের বাড়ীতে চলে যান। এরপর থেকে ওই বাড়ীতে ব্যাস দেব রায় একাই বসবাস করতেন। আশপাশে তেমন বাড়ী ঘরও নেই। সোমবার ২ আগস্ট স্থানীয় প্রতিবেশী পথচারীরা গন্ধ পেয়ে ঘরে গিয়ে পোকা ধরা গলিত লাশটি বিছানার ওপর দেখতে পেয়ে লালমনিরহাট সদর থানার ওসিকে জানায়। পরে পুলিশ রংপুর সিআইডিকে অবগত করেন।

আমতলা বাজারের নাম প্রকাশে অনিশ্চুক এক দোকানী সাংবাদিকদের জানান, ৩ দিন আগে সে খুব সকালে আমার দোকান থেকে খরচ নিয়ে যায়, সেদিন দোকানে প্রথম কাস্টমার ছিলো ব্যাস। সেই থেকে তাকে আর দেখা যায় নি।
নিহতের মা নয়ন তারা রাণী বলেন, আমি খবর পেয়ে বোনের বাড়ী উলিপুর থেকে এসে দেখি ছেলে ব্যাস দেব রায়ের গলিত লাশ ঘরের বিছানার উপর পরে ছিল। আমার এক ছেলে ৮/৯বছর আগে মারা গেছে। মেয়ে গাইবান্ধায় জামাইয়ের বাড়ীতে থাকে। এক ছেলে অনেক দিন হতে নিখোঁজ।
তিনি আরও বলেন, ব্যাস দেব রায় নেশাগ্রস্ত হওয়ায় আমাকে গালি-গালাজ করতো সব সময়ই। এজন্য গত এক বছর আগে আমি বোনের বাড়ীতে চলে যাই। সে একাই বাড়ীতে থাকতো। এখন কি থেকে কি হয়েছে, আমি এর সঠিক বিচার চাই।

লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা (ইন্সেপেক্টর) শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ব্যাস দেব রায়ের চেহারা বিকৃত হওয়া ও লাশ পচে যাওয়ার কারণে সিআইডি কোন কিছু তথ্য সংগ্রহ করতে পারেনি। দেবের পায়ে ও গলায় দঁড়ি বাধা অবস্থায় নিজ শয়ন ঘরের বিছানার উপর ছিল। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করে পরে বিস্তারিত জানাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net