1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে কাউকে না খেয়ে মরতে হবেনা: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে কাউকে না খেয়ে মরতে হবেনা: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

বান্দরবান লামা প্রতিনিধি, উনুয়ই মার্মা রুহি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৮৬ বার

বান্দরবানের লামা উপজেলায় প্রবল বর্ষণে পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (০৩ আগষ্ট ২০২১ইং) মঙ্গলবার দুপুরে লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অরুপ কুমার প্রমুখ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে কাউকে না খেয়ে মরতে হবেনা। এ ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবান জেলায় প্রধানমন্ত্রী পর্যাপ্ত খাদ্য শস্য বরাদ্দ দিয়েছেন। কারো খাদ্য সংকট দেখা দিলে ৩৩৩ নম্বরে কল দিলেই ঘরে পৌঁছে যাবে প্রয়োজনীয় খাবার। এ সময় মন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে নদী ও খাল পাড় ভাঙ্গন রোধসহ বিধস্ত সড়ক সংস্কারে দ্রুত কাজ শুরু করা হবে।

অনুষ্ঠানের আলোচনা শেষে মন্ত্রী পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাল, তেল, ডাল, লবন, আলু, ৫৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা, বান্দরবান জেলা পরিষদের সহায়তায় ৯০ পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করেন।

পরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা লামা খালের দরদরী ইব্রাহিম লিড়ার পাড়া, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা খালের ইয়াংছা বাজার, মাতামুহুরী নদীর সাবেক বিলছড়ি মার্মা পাড়া ও সিলেরতুয়া মার্মা পাড়া এলাকা পরিদর্শন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net